• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল ইস্যুতে এবার অবস্থান স্পষ্ট করলো আরব আমিরাত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি শাসনব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল বিধিনিষেধ ও আইনকে উপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েলের অপরাধ চলতেই থাকে, তবে এই অঞ্চল কখনোই টেকসই শান্তি ও নিরাপত্তা দেখতে পাবে না।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি ঘরোয়া ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যার মাধ্যমে ইসরায়েল ইরানের শান্তিপ্রচেষ্টা নস্যাৎ করতে চেয়েছে।

পেজেশকিয়ান আরও জানান, ইসরায়েলের চলমান হামলা শুরু হয় এমন এক সময়, যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিল, যাতে বিশ্বকে নিশ্চিত করা যায় যে তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

তিনি এসব হামলাকে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন এবং তীব্র নিন্দা জানান।

অন্যদিকে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরান সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত ব্যাপক আলোচনা শুরু করেছে।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo