• আন্তর্জাতিক

সত্যের শত্রু ইসরায়েলঃ এসমাইল বাকায়ি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবারের ওই হামলায় লাইভ সম্প্রচারের সময় স্টুডিও ভেঙে পড়ে, মুহূর্তেই ধুলো ও ধ্বংসাবশেষে আচ্ছন্ন হয়ে পড়ে সম্প্রচারকক্ষ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি বলেন, ‘ইসরায়েলি শাসন ব্যবস্থা সত্যের সবচেয়ে বড় শত্রু এবং সাংবাদিক ও মিডিয়া কর্মীদের ১ নম্বর ঘাতক।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব দেখেছে—আইআরআইবি অফিসে লাইভ সম্প্রচারের সময় হামলা চালানো একটি নিষ্ঠুর যুদ্ধাপরাধ।’

বাকায়ি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই গণহত্যাকারী আগ্রাসী রাষ্ট্রকে থামানোর জন্য জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমাদের জনগণের ওপর আরও হত্যাকাণ্ড ঠেকাতে হবে।’

বিশ্লেষকরা বলছেন, মিডিয়া হাউসে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধের রীতিনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এতে পরিস্থিতি আরও অস্থির হওয়ার আশঙ্কা বাড়ছে।

এদিকে আইআরআইবি কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসের পরও সম্প্রচার পুনরায় চালু হয়েছে এবং তারা নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo