• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হোয়াইট হাউজে আকস্মিক ‘নিরাপত্তা’ বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। গত শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা তৈরি করেছে।

কানাডার জি-সেভেন সম্মেলন থেকে তড়িঘড়ি করে আমেরিকা ফিরে আকস্মিক নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বিশেষ নিরাপত্তা বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

ইরান-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের বিষয়ে বিশেষ কোনো সিদ্ধান্ত নিতেই এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতিমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।

আঞ্চলিক এই সংঘাতের তীব্রতা এতটাই বেড়েছে যে, বিশ্বের পরাশক্তি দেশগুলোও এর সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। উভয়পক্ষের হামলা ও পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo