ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার কথা জানিয়েছে।
আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় গত চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান, যাতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগারও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে আল জাজিরার খবরে জানা জায়, ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে। এর বদলে সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের ওয়েবসাইট থেকে তথ্য জানতে বলা হয়েছে।
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

মন্তব্য (০)