• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার সৌদি যুবরাজকে যা বললেন এরদোয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ফোনালাপে বলেন, ‘নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।’

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলার মাধ্যমে এই হুমকি আবারও প্রমাণিত হয়েছে।’

ফোনালাপে ইসরায়েল-ইরান উত্তেজনা ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এরদোয়ান আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনে দখলদারিত্ব ও গণহত্যার বিষয়ে নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে। তারা এখন আইন লঙ্ঘনের ভয়ও করছে না।’

তিনি হুঁশিয়ার করেন, ‘নিউক্লিয়ার আলোচনার সময় ইরানে হামলা চালিয়ে ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাচ্ছে। তারা পুরো অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।’

এছাড়া এরদোয়ান সতর্ক করেন যে, আরও একটি যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে ব্যাপক অস্থিরতা ও শরণার্থী ঢল দেখা দিতে পারে, যা সব দেশকে প্রভাবিত করবে।

তিনি বলেন, ‘পারমাণবিক ইস্যুর সমাধান একমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।’

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo