• আন্তর্জাতিক

ইসরায়েলের হামলা বন্ধ হলে, আমরাও বন্ধ করবো: ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল যদি ইরানের ওপর হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিরোধমূলক প্রতিক্রিয়া বন্ধ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আজ রোববার (১৫ জুন) তেহরানে কূটনীতিকদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আরাগচি বলেন, ‘আগ্রাসন বন্ধ হলে, আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।’ ইসরায়েলের চলমান হামলার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই রোববার তৃতীয় দিনের মতো ইসরায়েল দেশজুড়ে বিমান হামলা চালায়। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরান চায় না এই সংঘাত প্রতিবেশী দেশগুলো পর্যন্ত বিস্তৃত হোক, তবে পরিস্থিতি যদি তা বাধ্য করে, তখনই কেবল তা বিবেচনায় নেওয়া হবে বলে সতর্ক করেন আরাগচি।

তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া ছিল আত্মরক্ষার অংশ। আমরা আগ্রাসী নই, বরং নিজেদের সুরক্ষার অধিকার প্রয়োগ করেছি।’

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটি জানিয়েছে, তারা আরও বড় পরিসরের হামলার প্রস্তুতিতে রয়েছে।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo