• লিড নিউজ
  • জাতীয়

সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এখনকার পুলিশ আগের ১৫ বছরের পুলিশের চেয়ে এক্টিভলি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী। আগের সময়ের পুলিশের মতো মানুষের ওপর চড়াও হলেই পুলিশ কাজ করছে– এটা বলা যাবে না।

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে এবং কাজ শুরু করবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। 

গতকাল উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকলে তাদের সঠিক নিয়ম অনুযায়ী পাঠানো উচিত। সরকার তা গ্রহণ করবে। তা না করে এভাবে জঙ্গলে ফেলে রাখা ঠিক হচ্ছে না, এটা অমানবিক। এগুলো বন্ধ করতে ভারতের সাথে আনুষ্ঠানিক আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

২

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

image

‎মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবা...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...

image

‎শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদ...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

৫

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

  • company_logo