• রাজনীতি

এবার প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন রিজওয়ানা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।
 
তিনি আরও বলেন, দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।
 
সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ছুটি বেশিদিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।
 
নিজের মন্ত্রণালয়ের কার্যকম নিয়ে তিনি বলেন, নারী নির্যাতনসহ সমাজে ভায়োলেন্স কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।

 

মন্তব্য (০)





image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

১

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ  মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...

image

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ ম...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

৪

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৫

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

  • company_logo