• বিশেষ প্রতিবেদন

নওগাঁয় ফল উৎসব

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে শুক্রবার বিকেলে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। উৎসব শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেল।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম, সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খানসহ একুশে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একুশে পরিষদ শুধু সাংস্কৃতিক চর্চাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত এমন আয়োজন করে থাকে।

ফল উৎসবে বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শন ও পরিবেশনার মাধ্যমে খাদ্য সচেতনতা এবং ফলভিত্তিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo