ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল শুক্রবার (১৩ জুন) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটি। এতে ইরানের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতারা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান নিজেরাই এই হামলার কারণ তৈরি করেছে, কারণ তারা আমেরিকার পরমাণু আলোচনার প্রস্তাব মানেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরবর্তী হামলাগুলো আরও নৃশংস হতে পারে, এখনই চুক্তি করুন।’ তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলায় তাদের কোনো অংশগ্রহণ ছিল না। খবর রয়টার্সের।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক রাডার ও ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।
ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে প্রায় ১০০ ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে, যেগুলোর বেশিরভাগই ধ্বংস হয়েছে বলে দাবি ইসরায়েলের।
পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান জানিয়েছে, সেখানে ক্ষতি হয়েছে তবে প্রাণহানি হয়নি।
ইসরায়েলি সূত্রে জানা গেছে, হামলার আগে মোসাদ কমান্ডোরা ইরানের ভেতরে গোপন অভিযানে নিয়োজিত ছিল। এমনকি তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটিও তৈরি করা হয়েছে।
এই উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯% বেড়ে গেছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিতে পারে।
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...
নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...
নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...
নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

মন্তব্য (০)