• রাজনীতি

যে কোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান: আমীর খসরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

বৈঠক শেষে দেশে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটিতো পরিষ্কার, এখানে না বুঝার কোনো কারণ নেই। সংস্কার নিয়ে ড. ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেব; আমরা সবাই একই কথা বলেছি।

তিনি আরও বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে, সেই বিষয়গুলতেইতো সংস্কার হবে। সংস্কারের বিষয়তো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। দেশে সংস্কার হবে যেখানে ঐকমত হবে। আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যে দেশকে গড়ার প্রত্যয় নিয়েছি। সেখানে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা তিনি দেশে ফিরে যেতে পারবেন। 

সুতরাং এটার সিদ্ধান্ত তিনি নেবেন। সময় মতো তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo