• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। 

সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়। 

এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলের উদ্দেশ্যে বের হন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন। 

 

আরও পড়ুন

 

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হচ্ছে। সেখানে দুপক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই। তবে প্রাথমিকভাবে দুই ঘণ্টার এই একান্ত বৈঠক হলেও উভয়পক্ষ সম্মত হলে আলোচনায় অন্যরাও যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

শায়রুল কবির বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য (০)





image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

২

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

image

‎মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবা...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...

image

‎শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদ...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

৫

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

  • company_logo