• লিড নিউজ
  • রাজনীতি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়ায় ‘হতাশ’ টিউলিপ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না। এতে ‘হতাশা’ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে টিউলিপ বলেছেন, ‘লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ।’

টিউলিপ ও তার মা শেখ রেহেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার দাবি, টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার ২০০ স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তার আইনজীবীরা বলছেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই। 

পরবর্তীতে টিউলিপ দাবি করেন, বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। গত বছর ইকনোমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তবে, তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের প্রমাণ পায়নি যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চার দিনের অবস্থানের সময় তার সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিক গত ৪ জুন চিঠি পাঠিয়েছিলেন। বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আশায় তিনি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

চিঠিতে টিউলিপ লেখেন, তিনি আশা করেন, সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি তুলতে চাই। তবে সেই সাক্ষাৎ হচ্ছে না।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ড. ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, তিনি এই সপ্তাহে যুক্তরাজ্যে চার দিনের সফরের সময় সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা। প্রধান উপদেষ্টা বলেন, ‘না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।’

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo