• বিনোদন

আমাকে কালা জাদু করা হয়েছিলঃ মিষ্টি জান্নাত

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। সুবাহর মৃত্যুর পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সে এই অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্ত-সহশিল্পীরা। 

এর মধ্যেই তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই ছবির আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেখানে তিনি ‘কালো জাদু’র মাধ্যমে বিশেষরকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন।

মৃত্যুর আগে করা তানিন সুবহার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ১৯ মে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, কিছু কারণে তিনি বর্তমানে তাবিজ-কুফরিতে বিশ্বাস করেন।

তিনি লেখেন, ‘সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।’

এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী। এরপর ‘কালো জাদু’ নিয়ে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানালেন, ২০১৭ সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি। এমনকি ২২ দিন আইসিইউতেও ছিলেন।

বুধবার (১১ জুন) বিকেলে এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‌‘আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিলো। একের পর এক সিনেমা ছিলো। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’

অভিনেত্রী আরও উল্লেখ করেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।’

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘নামগুলো আমার ডায়রিতে আছে।’

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo