ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ গুরুতর অসুস্থ যমজ’ খ্যাত অভিনেত্রী তানিন সুবহা। ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিন সুবহার মা তাসলিমা।
জানা গেছে, গতকাল সোমবার (২ জুন) হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়। এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়। অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন। এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির বেসরকারী এক হাসপাতালে নেয়া হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)