ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ টাকা খাওয়ার জন্য একটি দল মামলা বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবে—যার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা।
আজ বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় সারজিস এসব কথা বলেন।
তিনি বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।
এনসিপির এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এমনকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও, সে যেই দলের হোক না কেন, তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

মন্তব্য (০)