• রাজনীতি

জুবাইদা রহমানের আপিলের রায় আজ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট।

বুধবার (২৮ মে) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এর আগে, গত ২৬ মে শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

২৬ মে অনুষ্ঠিত শুনানিতে আসামিপক্ষের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান যুক্তি উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. জাকির হোসেন ভূঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল ও আরও কয়েকজন সিনিয়র আইনজীবী। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে, ১৪ মে একই বেঞ্চে ডা. জুবাইদা রহমান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় জামিন লাভ করেন। জামিনের একদিন আগে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্ট তার আপিল গ্রহণ করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। অভিযোগ ছিল—সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের। ২০০৮ সালে এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২৩ সালের আগস্ট মাসে, এই মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo