• রাজনীতি

এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না: হাসনাত আব্দুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার পথসভায় তিনি এ কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই।

মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই উল্লেখ করে তিনি আরও বলেন, সবার সেবা করবে, তাকে আপনারা ভোট দেবেন।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারব না।

‌‌‌আমাদেরকে আগে সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা। বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনও পর্যন্ত হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন প্রমুখ। 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo