ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবনে একাধিক চড়াই-উতরাই পেরিয়েছেন। শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং প্রিয় নানা ভাইয়ের মৃত্যু—এই দুই বড় ধাক্কায় একসময় একাকিত্বে ভুগেছেন তিনি। তবে এখন তার জীবনের কেন্দ্রে ছেলে পুণ্য এবং মেয়ে। সন্তানদের ঘিরেই যেন পরীমণির নতুন করে বেঁচে থাকার প্রেরণা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন।’
তিনি আরও লেখেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’
পরীমণি বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’
এই আবেগঘন পোস্টে পরীমণির ভক্তরা ভক্তরা ইতিবাচন মন্তব্য করেন। ভক্তরা কমেন্টে তাদের সমর্থন ও ভালোবাসা জানিয়ে গেছেন। অনেকেই অভিনেত্রীর পোস্টট শেয়ার করেছেন।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)