• রাজনীতি

আলোচিত আ. লীগ নেত্রী রজনী আক্তার তুশি আটক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে আলোচিত আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রজনী আক্তার টুসী ফরাজিকান্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন গত তিন মাস ধরে। তার বাড়ি রাজধানীর ডেমরা এলাকায়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী এবং দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, নিজের পরিচয় গোপন রেখে তিনি ওই এলাকায় বসবাস করছিলেন। তবে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে নজরদারিতে রাখে। শনিবার রাতে তাকে পুলিশ আটক করতে গেলে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, এতে উপস্থিত জনতা ও ছাত্রজনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা স্লোগানে জড়িয়ে পড়েন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে টুসীকে পুলিশি হেফাজতে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে তার ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, টুসী মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় ছাত্র ও জনতা বিষয়টি জানতে পেরে বাড়িটি ঘেরাও করে এবং পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo