• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রাকৃতিক দুর্যোগে ভারতে একদিনে ৪৫ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে ৪৫ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ মে) দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা।

উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণবিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানান, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে। এই জেলাগুলো হলো- কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগরর্ (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে।

নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন বলেও জানান কর্মকর্তারা।

 

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo