• প্রশাসন

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ইউনিয়নের বসকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (২৩ মে) রাতে এই ঘটনা ঘটে।

ফেরত আসা ২৪ জনের মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে। জানা গেছে, তারা সবাই কাজের সন্ধানে ভারতের দিল্লি অঞ্চলে গিয়েছিলেন। অবৈধপথে ভারতে প্রবেশ করায় তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে তাদের প্রকৃত বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত আনা হয়।রাতেই ফেরত আসা ব্যক্তিদের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo