• রাজনীতি

বাংলাদেশে আর কোনো ১/১১ হবে নাঃ রাশেদ খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আর কোনো ১/১১ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

রাশেদ খান পোস্টে লিখেছেন, ‘যারা আজ ১/১১ নিয়ে কথা বলছে, তারা নিজেরাই কি আসলে ১/১১ চায় না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, তাদের চারপাশ ঘিরে আছে সেই সময়কার কুশীলবরা। এমনকি তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভবত তাদেরই পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে।’

তিনি লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথচলা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব।’

পোস্টে রাশেদ খান আরও লেখেন, ‘আমাদের সকলের প্রত্যাশা, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে।’

তার মতে, এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিভাজনের মধ্যেও একটি যৌথ, দায়িত্বশীল ও অগণতান্ত্রিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাশেদ খান যে ভাষায় সরাসরি অগণতান্ত্রিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন, তা স্পষ্ট করে দেয় গণঅধিকার পরিষদের অবস্থান।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে অস্তিরতা চলছে। এর মধ্যে জরুরি অবস্থা জারিরও গুঞ্জন ওঠে। প্রধান উপদেষ্টার পদত্যাগের একটি খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি এবং জামায়াতের।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo