• রাজনীতি

উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পড়ানো ইস্যুতে বৃহস্পতিবার উচ্চ আদালতে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি গণমাধ্যমকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।’

‘এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে, যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিলো। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিলো।’

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, ‘আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন।’

মন্তব্য (০)





image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

১

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ  মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...

image

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ ম...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

৪

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৫

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

  • company_logo