• উদ্যোক্তা খবর

জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ মে) সোমবার জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে এ পুষ্টি মেলার আয়োজন করা হয়। 

এই মেলায় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু এবং কিশোরীরা অংশগ্রহণ করেন।  পুস্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে প্রাথমিক তথ্য যেমন - খাদ্য নিরাপত্তা,অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, তৈরি এবং পুস্টিকর উপায়ে রান্না সম্পর্কে আলোচনা করা হয় । এই মেলাতে কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরা্পদ খাদ্য, পারিবারিক পুষ্টি , প্রকল্প পরিচিতি ও কাউন্সিলিং কর্নার সহ ৪টি স্টল সাজানো হয়েছিল।

প্রচারণা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এ.এ.এম আবু তাহের, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম. রেজুয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহুল আমীন,  উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম আখি, উন্নয়ন সংঘের কর্মসূচী পরিচালক মুশের্দ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজন কুমার দেব।

Five Zero Plus এবং ENOUGH ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত মে মোমেন্ট এর অংশ হিসেবে আলোচনা করেন জেসমিন প্রজেক্টের সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর বিজন কুমার দেব। তিনি Global May Moment-2025-Nourish 2 Flourish (পুষ্টি থেকে সমৃদ্ধ হও) প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং অপুষ্টি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে. ENOUGH ক্যাম্পেইন সহ বিভিন্ন উদ্যোগ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে।

আয়োজনে অংশগ্রহণকারীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কাজ করার এবং একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হন।

আলোচনা শেষে খাজা বাবা সত্য বাউল সংঘ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত জামালপুর এর লোকসংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

১

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

২

‎নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

৫

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo