ছবিঃ সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রীকে আটক করা হয়। বর্তমানে বিমানবন্দরেই তার জিজ্ঞাসাবাদ চলছে।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।
এদিকে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।
নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে জ্বিন ৩ সিনেমায়। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)