• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাক সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেঃ শেহবাজ শরিফ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।’

বুধবার (১৪ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ভাবত যে— পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।

শেহবাজ শরিফ সরাসরি ভারতকে উদ্দেশ করে বলেন, ‘আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।’

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।

কাশ্মির ইস্যুতে শেহবাজ শরিফ বলেন, ‘কাম্মির ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।’

তিনি বলেন, ‘পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের বদলে রাতের আঁধারে হামলা চালানো হয়। পাকিস্তান এরপর উপযুক্ত জবাব দিয়েছে।’

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo