• রাজনীতি

আ. লীগকে স্বাভাবিক ভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাতো না: রুমিন ফারহানা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে মরতে দেওয়া হতো, তাহলে মানুষ ফিরেও তাকাতো না। কিন্তু দলটিকে কর্নার করার মাধ্যমে বরং তাকে আরও শক্তিশালী করা হয়েছে।”

রুমিন ফারহানার মতে, গত ১৫ বছরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ‘ম্যানুফ্যাকচার’ করে ক্ষমতায় থেকেছে, তাতে দলটি এখন তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, “পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। আমি বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছি।”

তিনি আরও বলেন, “প্রতিপক্ষ যখন শক্তিশালী থাকে, তখনই তার বিরুদ্ধে লড়াইটা অর্থবহ হয়। আমি সেই ব্যক্তি নই যে, প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে গেলে আঘাত করি। প্রতিপক্ষ আজ আর অস্ত্রহীন — এমন অবস্থায় আমি আঘাত করা কাপুরুষতা মনে করি।”

 

নিউজ ডেস্কঃ টকশোতে রুমিন ফারহানা দাবি করেন, আওয়ামী লীগ এখন জনগণের আস্থা হারিয়েছে। “আমি ২০২৪ সালের নির্বাচনের আগেই বলেছিলাম, আওয়ামী লীগের এমন পতন হবে যে, পরে কেউ তাদের পক্ষেও টকশোতে কথা বলতে রাজি হবে না। বাস্তবেও তাই দেখা যাচ্ছে,”— বলেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন বলেন, “যখন কাউকে অত্যধিক দমন করা হয়, তখন মানুষের সহানুভূতি তাদের দিকেই ফিরে যায়। মানুষের মনোভাব অনেকটা ব্রিটিশ আবহাওয়ার মতো — কখন যে বদলে যায় বলা মুশকিল।”

তিনি আরও বলেন, “এখন ফেসবুকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেও শাস্তির ভয় থাকে, ভিডিও পোস্ট করলেও ব্যবস্থা নেওয়া হয়। দুই দলের মধ্যে ৩৩-৩৩ ভাগ যদি সমর্থক থাকে, তাহলে মাঝের ৩৪ ভাগ হলো সুইং ভোট। তারা দল দেখে ভোট দেয় না, পরিস্থিতি দেখে ভোট দেয়। তারাই এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে — আপনি কেমন আচরণ করছেন দলটির সঙ্গে।”

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo