• আন্তর্জাতিক

আবারো ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি দুই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত।

মোদির এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে।

সোমবার মোদি তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে ‘সন্ত্রাসীদের আস্তানায়’ আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদির এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ভাষণের সমালোচনা করে বলেছে, ‘মোদির বক্তব্য উসকানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে।’

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে খোচা দিয়ে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান অঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানি সাহসী সেনারা জানে কীভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo