ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয়েছে। ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্দুকধারীদের সঙ্গে কুলগাম এবং বনাঞ্চলীয় এলাকা শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, ‘রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী শোপিয়ানের শোয়েকাল কিলারে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকধারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিন বন্দুকধারী নিহত হয়। অপারেশন এখনও চলমান রয়েছে।’
পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পরই কাশ্মীরে আবারও বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটল।
এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই অপারেশনের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন এক অধ্যায় তৈরি হয়েছে।
নিউজ ডেস্কঃ কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় ক...
নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হর...
নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...
নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

মন্তব্য (০)