• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (সোমবার) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ভাষণকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

এই ভাষণ এমন এক সময়ে আসছে, যার কয়েক দিন আগেই দুই প্রতিবেশী দেশ একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে।

 

এর আগে, পাহেলগামের হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পাল্টা সামরিক অভিযান চালায়।

 

মোদি ঠিক কী বলবেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, তিনি চলমান পরিস্থিতি, সামরিক উত্তেজনা, এবং আগামী দিনের ভারত সরকারের কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতির রূপরেখা তুলে ধরতে পারেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo