ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে ১৭ জন স্কুল শিক্ষার্থী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। মিয়ানমার ছায়া সরকার সোমবার (১২ মে) এ তথ্য জানিয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিরতির মাঝেই এই হামলা চালানো হলো। খবর রয়টার্স
স্কুলটি মধ্য মিয়ানমারের সাগাইং রাজ্যের দিপাইয়িং শহরে অবস্থিত এবং এটি উত্তর মান্দাল থেকে ১৬০ কিলোমিটার দূরে। গত ২৮ মার্চ এ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। স্কুলটি ছায়া সরকার কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।
ছায়া সরকারের মুখপাত্র নে ফোন লেফটেন্যান্ট বলেন, পাওয়া তথ্যানুযায়ী জান্তা বাহিনীর হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, বিমান থেকে বোমা ফেলার পরে অনেকে নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে।
২০২১ সালে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের জান্তা বাহিনী। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জান্তা সরকার। সংঘর্ষে একের পর এক ভূমির নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং এই বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটিতে একটি ছায়া সরকার গঠন করেছে। যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।
নিউজ ডেস্কঃ কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় ক...
নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হর...
নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...
নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্য...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

মন্তব্য (০)