• লিড নিউজ
  • জাতীয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে। আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পুলিশের হাতে যেসব মরণাস্ত্র আছে, যেগুলো ফেরত দিতে হবে। মরণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধু রাইফেল থাকবে।

ভরত থেকে পুশ ইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইন হচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত তারা ২০২ জনকে পুশ ইন করেছে। 

র‌্যাব নিয়ে তিনি বলেন, র‌্যাব পুর্নগঠন নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এ সময় আসন্ন ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা সব পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo