ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ হালের ক্রেজ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।
এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তটিনীর সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলছিল। সেখানে মাথায় আঘাত পেয়েছেন তটিনী। পরে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী।
জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলাতো ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী তটিনী ও অভিনেতা তৌসিফ। সেখানে শুটিংয়ের সময় অসাবধানতাবশত থেকেই একটি লাইট স্ট্যাট তটিনীর মাথায় পড়ে। ফলে গুরুতর আঘাত পান তিনি। তারপর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে।এ ঘটনায় চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় চোট লেগেছে। এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)