• রাজনীতি

এবার হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় শিবির নেতাকে জড়িয়ে গুজব

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবির সভাপতি গ্রেপ্তার বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। যা গুজব বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি হাসনাত আবদুল্লাহর ওপর হামলায় গাজীপুর মহানগর শিবির সভাপতি রেজাউল ইসলাম মুনতাসির আহমেদ নয়, এ ঘটনায় শিবিরের কোনো নেতাকর্মীই গ্রেপ্তার হননি। বরং পুলিশের দাবি অনুযায়ী আটককৃত প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবির সভাপতি গ্রেপ্তার’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এর প্রকাশকাল হিসেবে ৫ মে তারিখের কথা উল্লেখ রয়েছে।

কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবিরের সভাপতি মুনতাসির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরের দক্ষিণ চান্দনা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে মুনতাসিরকে গ্রেপ্তার করা হয়।

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo