• লিড নিউজ
  • জাতীয়

ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নতুন রাজনৈতিক দল ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’ একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, যেখানে রাষ্ট্রপতি হবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। একইসঙ্গে একটি আলোচনা সভার মাধ্যমে প্রস্তাবিত জাতীয় সরকারের রূপরেখা ও মন্ত্রিসভার আনুপাতিক অংশীদারিত্ব প্রকাশ করা হয়।

দলটির আহ্বায়ক হিসেবে মো. নাজিমুল হককে নিয়ে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় নেতারা প্রস্তাবিত জাতীয় সরকারের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন—ড. ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডা. শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়।

তারা প্রস্তাবিত মন্ত্রিসভায় বিভিন্ন দলের অংশগ্রহণের হারও নির্ধারণ করেন: বিএনপি ২৫%, জামায়াতে ইসলামি ২০%, এনসিপি ১৫%, ইসলামি আন্দোলন ৫%, গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০% এবং অন্যান্য রাজনৈতিক দল ২৫%।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, জাতীয় শিক্ষা-সেবা পরিষদের চেয়ারম্যান ড. হাসনান আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য (১০)





image
image
image
image
image
image
image
image
image
image
image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

১

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৩

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

৪

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

৫

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

  • company_logo