• রাজনীতি

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়।’

মঙ্গলবার (৬ মে) দুপুরে এসব তথ্য জানান তিনি।

ডা. জাহিদ জানান, চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম (খালেদা জিয়া)। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’

তিনি আরও বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

বিমানবন্দর থেকে বেলা ১১টা ২৫ মিনিটে ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বিমানবন্দর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে বাসায় পৌঁছান তিনি।

এর আগে লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জোবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের।

লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। দুই পুত্রবধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদও দেশে ফিরেছেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo