• রাজনীতি

ভোটারদের বয়স ১৬ করার প্রস্তাব করা হয়েছে: সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে।

মঙ্গলবার (০৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (০৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকের বিরতির পর এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশে স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ চায় দল।

তিনি বলেন, মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো-

১) সাংবিধানিক ব্যবস্থা
২) প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য
৩) স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন
৪) সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান
৫) বিচার বিভাগের স্বাধীনতা
৬) সাংবিধানিক পদে নিয়োগ
৭) নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার
৮) দুদক সংস্কার
৯) স্থানীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার 
১০) জনপ্রশাসন সংস্কার
১১) সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এছাড়াও ভোটারদের বয়স ১৬ ও প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

মৌলিক সংস্কারের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ। যা স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

 

আরও পড়ুন: সংস্কার বিষয়ে যেসব বিষয় তুলে ধরলেন এনসিপি নেতারা

 

সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বিভিন্ন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান দলটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

 

তিনি জানান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ও ক্ষমতার ভারসাম্যর বিষয় দলটি আগের অবস্থানেই অনড়। এর আগে ঐক্যমত্য কমিশনের সহসভাপতিড. আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। এজন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সাথে।

 

নতুন বাংলাদেশে স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ চায় এনসিপি বলেও জানান নেতারা। 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo