• বিনোদন

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবারের আসরে তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।

প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা। অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। লুক আর ফ্যাশনে মুগ্ধ করেছেন দর্শকদের। 

লুক ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে মেট গালার মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।

মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।

মেট গালায় গিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দরভাবে পোশাকটি তৈরি করেছেন।’

ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা। এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।  উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও। 

 

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo