• স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি করেছেন ঠাকুরগাঁওয়ের নাসিং এর শিক্ষার্থীরা। 

একই সঙ্গে তারা বিএনএমসি প্রাঙ্গণে সাধারণ নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান।

রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে অবস্থিত শহিদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচীতে বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা পড়ালেখা শেষ করে অসুস্থ মানুষের সেবা করলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এ বিষয় নিয়ে সরকারের কাছে বারবার দাবি জানালেও তা পূরণ হয়নি।

দ্রুত সময়ে তাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সেই সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo