• বিনোদন

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই রেড কার্পেটে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কানের রেড কার্পেটে পা রাখতে চলেছেন তিনি। এই ভূমিকায় দীর্ঘদিন ধরেই কানের রেড কার্পেটের মঞ্চে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার তার সঙ্গেই যোগ দেবেন আলিয়া। লরিয়াল প্যারিসের গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে এই বছর রেড কার্পেটে দেখা যাবে আলিয়াকে। 

অভিনেত্রী বলছেন, 'প্রথম সবকিছুর সঙ্গেই একটা আবেগ, একটা দারুণ অনুভূতি জড়িয়ে থাকে। কানের রেড কার্পেটে পা রাখার জন্য আমি ভীষণভাবে উৎসাহী। এই বছরে আমি যে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, তার থিম হল, 'লাইটস, বিউটি, অ্যাকশন'। কানের এই রেড কার্পেটে পা রাখা আমার কাছে ভীষণ সম্মানের ও আবেগের। আমি এমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, যারা নারীদের সফর ও নিজস্বতাকে তুলে ধরে।

শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট। আলিয়ার এই সাফল্যে অনুরাগীরা ভীষণ খুশি। আর কান মানেই তো রেড কার্পেটে পোশাকের বাহার। ফলে সবারই নজর রয়েছে আলিয়া কী পরে রেড কার্পেটে আসবেন সেইদিকে।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo