• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ৪৫০ কিলোমিটার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ইনডাস্ট মহড়ায় শনিবার (৩ মে) প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎপেক্ষণ করা হয়। দেশটির মিলিটারি মিডিয়া উইয়ং এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎপেক্ষণ করা হয়। 

আইএসপিআর আরও জানিয়েছে, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। 

‘তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর কার্যকর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে সহায়ক।’

পাকিস্তান এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যখন জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo