• জাতীয়

নয়াপল্টনের শ্রমিক সমাবেশে জনস্রোত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। 

বৃহস্পতিবার (০১ মে) সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকেই সমাবেশস্থল ভরে ওঠে নেতাকর্মীদের ঢলে়।

ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের ব্যানার, নানা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অংশ নেন কর্মসূচিতে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় দলীয় স্লোগান, সংগীত এবং ঢাক-ঢোলের আওয়াজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশের মঞ্চে জাসাসের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও গণসংগীত। এতে পুরো নয়াপল্টন এলাকায় এক ধরনের আন্দোলনমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন, এটি শুধু শ্রমিকদের দাবি-দাওয়ার সমাবেশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

১

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৩

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

৪

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

৫

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

  • company_logo