• লিড নিউজ
  • রাজনীতি

নির্বাচনী জোটে আগ্রহী নয় এনসিপি‌: নাহিদ ইসলাম‌

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম‌ বলেছেন, এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য বা রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনী বিষয়ে কোনো ঐক্য বা জোট গঠনে আলোচনা করতে আমরা আগ্রহী নই।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। 

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির আলোচনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম‌ বলেন, নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে এজেন্ডা রয়েছে সেই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি।

তিনি আরও বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে। তাহলে সেটা টেকসই হবে।

নির্বাচনী রোডম্যাপ বিষয়ে নাহিদ বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইমফ্রেম প্রস্তাব করেছে আমরা প্রাথমিকভাবে সেটা সমর্থন করি। তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা করতে হবে।

এসময় তিনি দুইটি স্পষ্ট দাবি তুলেন। বলেন, সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন। দল হিসেবে আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করতে চাই। আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি তাই আমরা মনে করি আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায়বিচার।

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo