• বিনোদন

‘একটু আদরে আমাকে রাখো’, রহস্যময় স্ট্যাটাস মাহির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। এ অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন মাহি। গত বছরের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের।

এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

অভিনেত্রী মাহি এ স্ট্যাটাস দেওয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন―তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo