• রাজনীতি

শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না : মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ তার (শেখ হাসিনা) ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না। কারণ সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারকে মানুষ কখনও গ্রহণ করবে না।’

এ সময় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি তাহলে আবারও আপনাদের কল্যাণে ভালো কাজগুলো করব।’

এ সময় খালেদা জিয়ার বার্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে।’

নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘খারাপ কাজ থেকে দূরে থাকুন, না হলে শেখ হাসিনার মতো জনগণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। বিএনপি শান্তির দল।’

পরে মির্জা ফখরুল ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে যোগ দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo