• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কাগজপত্র না থাকায় মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।

দিনব্যাপী এই অভিযান চলাকালীন কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে অভিযানে আটক হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন। সরকার বলেছে যে, অপারেশন ‘কুরাঙ্গি’ প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনিয়মিত অভিবাসনের স্থায়ী সমাধান হবে।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গি'র চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসীরা মালদ্বীপের রাজধানী থেকে বিভিন্ন দ্বীপগুলোতে চলে যায়। এরপর থেকেই দ্বীপগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।

মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান রয়েছে। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে, সেই সমস্ত কর্মীদের কর্মীদের বহিষ্কার করা হবে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo