• বিনোদন

যে কারণে লন্ডনে থাকতে চান কোহলি-আনুশকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ক্রিকেটে রাজ করছেন কোহলি, বলিউড পাড়ায় দাপুটে চরণ আনুশকার। তাদের ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ। তাতেই বিব্রত এই দম্পতি। সন্তানদের ভবিষৎ অনিশ্চিয়তা এবং স্বাধীন ভাবে চলতে ভারত ছেড়ে লন্ডনে থিতু হতে চান তারা।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ড. শ্রীরাম নেনে জানিয়েছেন এমন তথ্য। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবদিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে নেনে বলেন, আনুশকার সঙ্গে তার কথা হওয়ার সময় একবার তিনি বলেছিলেন দেশ ছাড়বেন তারা।

নেনে বলেছেন, ‘কোহলি আর আনুশকা খুবই সজ্জন মানুষ। ওদের সঙ্গে কথা বলে বুঝেছি, ওরা লন্ডনে যেতে চাইছে। কারণ এখানে ওরা নিজেদের জীবনটা ঠিকভাবে উপভোগ করতে পারছে না। তারকাদের জীবন এমনই—যাই করুক না কেন, তা লাইম লাইটে চলে আসে। এতে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হয়। ওরা শুধু চায়, ওদের সন্তানরা যেন সাধারণ পরিবেশে, স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে।’

২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন কোহলি-আনুশকা। দুজনের ঘরে এসেছে দুটি সন্তান। কন্যাসন্তান ভামিকা এবং সদ্যোজাত পুত্র আকায়কে নিয়ে মুম্বাইয়ে বসবাস করেন তারা। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই এই দম্পতি দেশ ছাড়বেন। জোর চেষ্টাও নাকি চলছে। সেই গুঞ্জনের সত্যতা দিয়েছেন চিকিৎসক নেনে।

যদিও এখনও পর্যন্ত কোহলি বা আনুশকা কেউ এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তারা বরাবরই সন্তানদের প্রাইভেসির বিষয়ে সচেতন। বেশ কয়েকবার এই ইস্যুতে সংবাদের শিরোনামও হয়েছেন।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo