ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থি চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে ছিলেন—ডা. তোজাম্মেল হক বকুল, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, ডা. জিয়াউল হক, ডা. আবু মো. আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত চিকিৎসক নেতারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের দৃঢ় সমর্থন এবং ভবিষ্যতেও দলের যে কোনো নির্দেশনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...
নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...
বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

মন্তব্য (০)