• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের এমন পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। 

আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন। পরবর্তীতে গত বছরের ৮ জুলাই অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা। তবে আবেদনের শুনানি শেষে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন।

পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। তবে এরমধ্যেই রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের ২১ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন। সে অনুযায়ী আপিল শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আপিলকারীদের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন বলেন, গত বছরের ৫ সেপ্টেম্বর এ মামলাটির শুনানির জন্য বিচারিক আদালতে দিন ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়েই গত ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয়, যাতে আইনের লঙ্ঘন হয়েছে।

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo